অবিলম্বে টিকার রফতানি বন্ধের দাবি রাহুলের - The News Lion

অবিলম্বে টিকার রফতানি বন্ধের দাবি রাহুলের

 


দি নিউজ লায়ন;   অবিলম্বে টিকার রফতানি বন্ধের দাবি রাহুলের। টিকা-উৎসবে না মেতে দেশ জুড়ে টিকার যে ঘাটতি দেখা দিয়েছে আগে তার সমাধানের রাস্তা দেখুন। যাঁদের প্রয়োজন তাঁরা যাতে যথাসময়ে প্রতিষেধক পান আগে তা নিশ্চিত করুন। প্রধানমন্ত্রীকে লিখলেন রাহুল গান্ধী।


দেশে সংক্রমণের সূচক দু'মাস ধরে ঊর্ধ্বমুখী। অথচ ঘাটতি দেখা দিয়েছে করোনা টিকার। প্রতিষেধক চেয়ে কেন্দ্রের কাছে প্রতিদিন দরবার করছে বিভিন্ন রাজ্য। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আগামী ১১-১৪ এপ্রিল 'টিকা উৎসব' পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।


এদিন রাহুল লিখেছেন, 'প্রতিষেধকের ঘাটতি গুরুতর সমস্যা। এটা কোনও উৎসব নয়। অবিলম্বে বয়সের গণ্ডি তুলে দিয়ে, যাঁদের প্রয়োজন, তাঁদের প্রতিষেধক দেওয়ার ছাড়পত্র দেওয়া হোক।' পাশাপাশি, টিকার ঘাটতি মেটাতে পরীক্ষামূলক প্রয়োগে থাকা অন্য প্রতিষেধকগুলিকে দ্রুত ছাড়পত্র দেওয়ার বিষয়েও পদক্ষেপ করতে অনুরোধ করেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.